Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

পাঁশকুড়ায় এসইউসিআই প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার

 

আসন্ন বিধানসভা নির্বাচনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান) আজ সকালে পিতপুর বাজার,কেশাপাট হাট ও যশোড়া কালীবাজারে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করেন। উপস্থিত ছিলেন পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির সম্পাদক শ্রাবন্তী মন্ডল সহ দলের কর্মী-সমর্থকরা।

বিকালে প্রার্থীর উপস্থিতিতে পাঁশকুড়া স্টেশন বাজার থেকে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে প্রতাপপুর পর্যন্ত পদযাত্রার কর্মসূচি হয়। নেতৃত্ব দেন পাঁশকুড়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক তপন নায়ক, জেলা কমিটির সদস্য আব্দুল মাসুদ প্রমুখ।

পদযাত্রা থেকে পাঁশকুড়ার রেল ক্রসিং-এ ফ্লাইওভার নির্মাণ, দ্রুত কাঁসাই নদী সহ সমস্ত নিকাশী খাল সংস্কার, অবিলম্বে পানীয় জল প্রকল্প চালু, ব্লকের সমস্ত বেহাল রাস্তা সংস্কার সহ বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের দাবীতে দলের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে দলের প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানানো হয়।

অন্যদিকে কোলা দুই গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙ্গীতে দলের পাশকুড়া পূর্ব কেন্দ্রের প্রার্থী আনন্দ বরন হান্ডার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়‌। সভায় বক্তব্য রাখেন প্রার্থী ছাড়াও দলের রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ পড়িয়া।

Related News

Also Read