Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

উত্তর চৌমুখে ঢালাই রাস্তার উদ্বোধন সভাধিপতির

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের সাউথ খন্ড অঞ্চলের উত্তর চৌমুখে একটি কংক্রিট (ঢালাই) রাস্তার নির্মাণ কাজ শুরু হয় শনিবার।ফিতা কেটে নরিকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিধায়ক তথা সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, বিডিও শঙ্খ ঘটক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস রায় ও দুর্গাপদ পাহাড়ী, পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, জেলা পরিষদ সদস্য ও সমবায়ী গোলকেশ নন্দ গোস্বামী, আড়গোয়াল পঞ্চায়েত প্রধান সেখ মালেক আলি প্রমুখ। রাস্তাটি নির্মাণ করছে ডব্লিউ বি এম আর ডি এ। সভাধিপতি আশ্বাস দেন রাস্তাটি যথাসময়ে শেষ হবে। এরফলে এগরা-২ ও পটাশপুর-২ ব্লকের যোগাযোগ সহজ হবে মাঝে পাহাড়পুর ব্রীজ দিয়ে। ব্রীজটি উত্তর‌ ও দক্ষিণ চৌমুখ কে সংযোগ করবে।

Related News

Also Read