Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

উত্তর প্রদেশে রাজমিস্ত্রীর কাজে গিয়ে প্রাণ গেল কাঁথির মা-ছেলের,আহত তিন

উত্তর প্রদেশে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের।আহত হয়েছে আরো তিন জন।এরা সকলেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের চালতি গ্রামের বাসিন্দা।ঘটনাটা জানাজানি হতেই শোকের ছায়া নেমেছে সারা এলাকা জুড়ে

বেশী উপার্জনের আশায় গত শুক্রবার রাজমিস্ত্রীর কাজে যোগ দিতে কাঁথি রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের বাঁশবেরেলির জেহেনাবাদের উদ্দ্যেশে রওনা দিয়েছিলো জাহাঙ্গীর সাহা।তাঁর সাথে গেছিলো স্ত্রী ফরিদা বিবি (৩০),বড় ছেলে জাহানসিম সাহা (১২)

,ছোট ছেলে ফারজান সাহা ও জাহাঙ্গীরের ভাগ্নি সাহারিনা খাতুন।

স্থানীয় সুত্রে জানা গেছে শনিবার দুপুর বারোটা নাগাদ উত্তর প্রদেশে পৌঁছে ট্রেন থেকে নেমে এরা আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে অটো চেপে যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় পরিযায়ী শ্রমিক জাহাঙ্গীর সাহার স্ত্রী ফরিদা বিবি ও বড় ছেলে জাহানসিম সাহা।স্থানীয়রা জানিয়েছেন এই দুর্ঘটনায় চালতির বাসিন্দা

বাকি তিনজনও গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

উত্তর প্রদেশের দুর্ঘটনাগ্রস্থ এলাকার থানা থেকে কাঁথি থানায় খবরটি আসে।এরপরে কাঁথি থানার পক্ষ থেকে চালতিতে জাহাঙ্গীর সাহার পরিবারের সদস্যদের কাছে খবর যায় ।খবর পাওয়ার পর থেকেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং খবর শুনে প্রতিবেশী ও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ ভিড় জমায় জাহাঙ্গীরের বাড়িতে।

স্থানীয়রা জানিয়েছেন পরিযায়ী শ্রমিক জাহাঙ্গীরের মা প্রতিবন্ধী, জাহাঙ্গীরের বাবা মানসিক ভারসাম্যহীন।তাদের পরিবারের রোজগেরে সদস্য জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের স্ত্রী।এই দুর্ঘটনা পুরো পরিবারকে চরম সমস্যায় ফেলে দিলো।

খবর পেয়ে স্থানীয় তৃনমূল নেতৃত্ব এই পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে যোগাযোগ করেছে।মৃত ও আহতদের দেশপ্রাণ ব্লকের চালতিতে ফিরিয়ে আবার উদ্যোগ নিয়েছে।

Related News

Also Read