পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাগড়া গ্রামে প্রায় ২০০ বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ।সোমবার সাত সকালে এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় স্থানীয় মহিষাদল থানার পুলিশ। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় মানুষজনের সাথে কথা বলেন তারা।
জানা গেছে, ভাঙ্গাগড়া গ্রামের প্রাচীন এই শিব মন্দির প্রায় ২০০ বছরের পুরনো। অন্যান্য দিনের মতোই রবিবার রাতে পুজো করে ওই মন্দিরের সেবায়েত তালা লাগিয়ে চলে যান। এরপর সকালে এসে দেখতে পান মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন গ্রামবাসীরা। পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায় বেশ কয়েক হাজার টাকার পিতলের বাসনসহ প্রণামী বাক্স নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
Post Views: 24





