Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ১৮ই মে, ২০২৬ )

ঐতিহাসিক বীরেন্দ্র স্মৃতি সৌধের স্বামীজি বিষয়ক  বিশেষ আলোচনা সভা

কাঁথ শহরে ঐতিহাসিক বীরেন্দ্র স্মৃতি সৌধের স্বামীজি বিষয়ক এক বিশেষ আলোচনা সভা ও বাউল সংগীত পরিবেশন অনুষ্ঠান হল। কাঁথি স্বামী বিবেকানন্দ জন্ম সার্ধশতবর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এবং কাঁথি ক্লাবের সহযোগিতায় জ্যোতিতনয় স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার ১২ তম বর্ষ উপলক্ষে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলদীপ প্রজ্বলন স্বামীজীর মূর্তি ও  প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি বীরেন্দ্র স্মৃতিসৌধে বীরেন্দ্রনাথ শাসমলের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মিশন ও সেবা প্রতিষ্ঠানের সম্পাদক স্বামী  মায়াধশানন্দজী মহারাজ, মনসাদ্বীপ রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী  স্তবপ্রিয়ানন্দজী মহারাজ, সংস্থার সহ-সভাপতি কন্টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস, সহ-সভাপতি ফরিদপুর বিবেকানন্দ আদর্শ শিক্ষানিকেতনের সম্পাদক কামদেব জানা, সংস্থার সম্পাদক সোমনাথ দাস, কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, কাঁথি রামকৃষ্ণ সারদাশ্রম এর সম্পাদক তপন কুমার দাস, কোষাধ্যক্ষ উমাপ্রসাদ নন্দী, সমরবরণ মান্না, অলকা জানা, সুজন দাস, শৈবাল মাইতি, নির্মাল্য মিশ্র, গুণধর দাস প্রমূখ। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ  ডাঃ বিধানচন্দ্র ভূঁইয়া। এই সভায় স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবধারা বিষয়ে আলোকপাত করেন আলোচকবৃন্দ। অংশগ্রহণ করে কাঁথি শহরের সমস্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী ও বিশিষ্ট মানুষজন।

Related News

Also Read