Select Language

[gtranslate]
৫ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৯শে মার্চ, ২০২৬ )

কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপ

 

কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপ এর আজ এ গ্রুপের খেলা শুরু হলো। প্রথম খেলা যে দুটি দল অংশগ্রহণ করে মেদিনীপুর এম সি এফ ও হাওড়া স্পোর্টস একাডেমি। সকালে টসে জিতে এম সি এফ ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৬.৪ ওভারে ৮৭ রানে সকলে আউট হয়ে যায়। প্রত্তুতরে হাওড়া স্পোর্টস ১১.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান করে ফলে ৮ উইকেটে জয়লাভ করে। এই খেলায় হাওড়া স্পোর্টস পৃথ্বিস পাল ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়ে স্বর্গীয় মুকুল জ্যোতি সরকার স্মৃতি পুরস্কার লাভ করেন।

দিনের দ্বিতীয় খেলা যে দুটি দল পরস্পর মুখোমুখি হয় ময়না ক্রিকেট ও রামনগর আর এস এ। টস জিতে ময়না ক্রিকেট ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে খেলায় ১৮.৪ ওভারে ১৩২ রানে সকলে আউট হয়ে যায়। রামনগর আর এস এ ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ফলে আর এস এ ৭ উইকেটে জয়লাভ করে। রামনগর আর এস এ এর সত্যজিৎ পট্টনায়ক ৫৯ বলে ৭৪ রান করে স্বর্গীয় বিবুধ রঞ্জন আচার্য্য স্মৃতি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তুলে দেন ট্রফি দাতা প্রসেনজিৎ আচার্য্য।

ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান আগামীকাল সকালে হাওড়া স্পোর্টস একাডেমি বনাম ময়না ক্রিকেট একাডেমি দুপুরে মেদিনীপুর এম সি এফ বনাম রামনগর আর এস এ।

Related News