Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে মার গৃহবধূকে

প্রদীপ কুমার সিংহ

                                       রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে মারধর করে এক গৃহবধূকে। আহত গৃহবধূর নাম রুমা মন্ডল (৩৪)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের মধুবন পুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বাড়ির সামনেই বুধবার সকাল দশটার সময়। আহত গৃহবধূ বলেন বাড়ির সামনে রাস্তায় ময়লা ফেলেছিলেন তার পাশের বাড়ির কিছু মানুষ তার প্রতিবাদ করায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তাকে মারধর করে সুশান্ত মঙ্গল, সাগর মন্ডল,মায়া মন্ডল,ছায়া মন্ডল,পায়েল মন্ডল। রাস্তা নিয়ে এদের সঙ্গে আগে থেকেই গন্ডগোল ছিল। বুধবার রাস্তায় ময়লা ফেলায় তার প্রতিবাদ করে ওই গৃহবধূ সহ আরো দুই একজন। কিন্ত সুশান্ত মন্ডল সাগর মন্ডল মায়া মন্ডল ছায়া মন্ডল ওই গৃহবধূকে বাড়িতে টেনে নিয়ে গিয়ে মারধর করে। গলায় গামছা ছিল। ওই গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করে গৃহবধূর। গৃহবধূ মাথায় , বুকে, পিঠেও মার ধোর করে। স্থানীয় বাসিন্দারা আহত গৃহবধূকে নিয়ে প্রথমে বারুইপুর থানায় যায়। সেখানে একটি লিখিত অভিযোগ করে। তারপর বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে। যারা মার ধোর করেছে তাদের শাস্তির দাবি জানায় আহত গৃহবধূ সে বারুইপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read