Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। বিজেপির কাঁথি শহর জুড়ে স্বচ্ছতা অভিযান ।।

বুধবার কাঁথির রেল স্টেশন সংলগ্ন মাঠে জন সভা ছিলো বিজেপির।এই সভার প্রধান বক্তা ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেই জনসভা উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাঁথি শহর জুড়ে দলীয় পতাকা ও ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছিল।সভায় বিভিন্ন প্রান্তবথেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।ফলে সভাস্থলে বিভিন্ন বর্জ্য পদার্থ জড়ো হয়েছিলো।

তাই বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় জনতা পার্টি কাঁথি নগর মণ্ডলে পক্ষ থেকে আজ সকাল থেকে নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়।এর পাশাপাশি সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় লাগানো দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন খুলে ফেলে শহরকে পূনরায় স্বচ্ছ করার প্রচেষ্টা চালানো হয়

Related News

Also Read