Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

কাঁথিতে জনজাতি গৌরব দিবস পালন বিজেপি 

কাঁথিতে ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্মদিবস পালিত হল। ১৮৭৫ সালে বিরসা মুন্ডার জন্ম। বনবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার মূলমন্ত্র। তিনি দুটি প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন। একদিকে ইংরেজরা বন্ধুক নিয়ে বনবাসী ভাইবোনেদের জমি দখল করছে। অন্যদিকে খ্রিস্টান মিশনারীরা চালের বস্তা নিয়ে খাওয়ার নিয়ে দরিদ্র বনবাসী ভাইবোনেদের ধর্মান্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। আর সেই দুটোকেই প্রতিরোধ, প্রতিহত করে তিনি বনবাসী, জনজাতি সমাজের মধ্যে ভগবান হিসেবে দাঁড়িয়ে ছিলেন। তাই আজকে তার জন্মদিন জনজাতি গৌরবময় দিবস হিসেবে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি তার লড়াইয়ে চাইবাসা থেকে শুরু করে ছোটনাগপুর অঞ্চলে প্রায় ৫৫০ বর্গ কিমি এলাকা জুড়ে তার নেতৃত্ব দেওয়া ইংরেজদের বিরুদ্ধে সেই লড়াইয়ে তীব্র প্রতিরোধের সামনে পড়েছিলেন ইংরেজরা। সেখানে ইংরেজদের ইউনিয়ন পতাকাকে খুলে দিয়ে মুন্ডা রাজের প্রতীক সাদা পতাকা উত্তোলন করে ইংরেজ শাসনে স্বাধীন বীর বিক্রমের পরিচয় দিয়েছিলেন। কাঁথি সাংগঠনিক জেলা বলে জেপির সহ সভাপতি অসীম মিশ্র বলেন,আজ বিরসা মুন্ডার জন্ম দিনে আমরা সেই মহা মানবকে স্মরণ করছি, যিনি ভারতবর্ষের সনাতন সংস্কৃতি, আধ্যাত্মবাদ এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে তীব্রভাবে ভারতকে পরম বৈবভশালী করার গৌরব অর্জন করেছেন। ভারত মায়ের জন্য নিজেকে সমর্পণ করেছেন। তার জন্মদিনে তার আদর্শ সকলের মধ্যে প্রসারিত হোক। তার আদর্শ ও প্রেরণাকে সামনে রেখে আমরা এগিয়ে চলি, এটাই হোক অঙ্গীকার।

Related News

Also Read