প্রদীপ কুমার সিংহ
গরমকালে ব্লাড ব্যাংক গুলিতে ডক্টরের চাহিদা দেখা যায়। কিন্তু ইদানীং দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা দেখা দিয়েছে এই শীতের মৌসুমে। অনেক রোগীর রক্তের চাহিদায় মা মেটায় সমস্যায় দেখা দিয়েছে।

রক্তের চাহিদার কথা মাথায় রেখে বারুইপুর স্বর্ণ শিল্পি ব্যবসায়ী পরিচালনায় রক্তদান শিবির করে শনিবার সকালে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্স এ। এই রক্তদান শিবির নবম বছরে পদার্পণ করে।এই রক্তদান অনুষ্ঠানটি সহযোগিতা করে বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। প্রধান অতিথি ছিলেন রাজ্যের বঙ্গীয় স্বর্ণ শিল্পী ব্যবসায়ী কমিটির বেশ কিছু সদস্য সম্পাদক মন্ডলী। বারুইপুর স্বর্ণ শিল্পী ব্যবসায়ী সমিতির সংস্কৃতি সম্পাদক মীনাংশু বলেন বারুইপুর মহকুমা হাসপাতালে রক্তের চাহিদার কথা মাথায় রেখে ই প্রত্যেক বছরের ন্যায় এ বছরও এই সময় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রত্যেক রক্তদাতা করে একটি করে উচ্চ ফলনশীল গাছ ও গোলাপ ফুল উপহার দেওয়া হয়। বেশ কিছু নতুন রক্তদাতা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন। তবে এই রক্তদান শিবিরে কোন রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানায়নি। রক্তদান অনুষ্ঠানে মহিলা ও পুরুষ মিলে মোট ৭৮ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্ত দান করেন। এই অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায় তা চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বারুইপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতা কে গাছ ও গোলাপ ফুল উপহার দেয়ায় রক্তদাতা খুবই খুশি।





