দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে বিদ্যালয় গুলির প্রভাতফেরীর উপরে প্রতিযোগিতার আয়োজন করে কাঁথি লিও ক্লাব।সংবাদ সংস্থা “এখন সংবাদ”- এর সাথে যৌথ ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে লিও ক্লাব।
কাঁথি লিও ক্লাবের সভাপতি সৌম্যদীপ মান্না জানিয়েছেন দুটি বিভাগে এই প্রতিযোগিতা হয়েছে। প্রাথমিক ও নার্সারি বিদ্যালয় গুলিকে নিয়ে একটি বিভাগ এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনীর বিদ্যালয় গুলিকে নিয়ে অপর একটি বিভাগ হয়েছিলো।
লিও ক্লাবের দুই প্রাক্তন সভাপতি অরিত্র দে ও বিজন সাহু,সম্পাদক অনিক গিরি,কোষাধ্যক্ষ সৌমেন কামিলা প্রমুখের নেতৃত্বে কাঁথি শহরের বিদ্যালয় গুলির প্রভাতফেরীর শোভাযাত্রার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


Post Views: 84




