Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

শহীদ দিবসের আগে লক্ষীর ভান্ডার নিয়ে গানের অ্যালবাম

রাত পোহালেই শহীদ দিবস ।রাজ্য জুড়ে তৃনমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।তার মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গান বাঁধলো দুই যুবক ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ।১৮ বছর থেকে উর্ধে সকল মহিলাদের জন্যে এই প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার ব্যাবস্থা করেছেন তিনি ।আর সেই প্রকল্প থেকে পাওয়া টাকা জমিয়ে ছেলের জন্মদিনে মা বেসলেট উপহার দেওয়ার পরেই এই ঘটনায় উদ্বুদ্ধ হয়ে গান লিখে গানের ভিডিও অ্যালবাম তৈরী করলো ছেলে।



গানের অ্যালবাম এর ভিডিও সোস্যাল মিডিয়ায় তুলতেই নেট দুনিয়ায় ঝড় তুললেন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা রূপম দরবার ও হাওড়ার সায়ন ভট্যাচার্য। মৌমিতা মুখার্জী ও সায়ন ভট্টাচাৰ্য দুজনে জুটি বেঁধে গাইলেন গান আর শুটিং হলো পূর্ব মেদিনীপুর ও হাওড়ার জেলার বিভিন্ন প্রান্তে।

ছয় মাস ধরে বিভিন্ন জায়গায় গানের অডিও ও ভিডিও শুটিং হয়। গানের সুর দিয়েছেন সায়ন ও তাঁর স্ত্রী ছন্দা ভট্যাচার্য। তাদের এই জয় বাংলা ভিডিও গানের অ্যালবাম মুখ্যমন্ত্রীর কাজের অনুপ্রেরণা ও উন্নয়নমুখী ও সেবা মূলক প্রকল্প গুলোকে গানের ও ভিডিও মাধ্যমে জনমানসে তুলে ধরতে ধরায় মূল লক্ষ্য জয় বাংলা টিমের।

জয় বাংলা অ্যালবাম টিমের ইচ্ছে মুখ্যমন্ত্রী নিজে গানটি শুনে তাদের আশীর্বাদ করুন।আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আরো কাজ করার ইচ্ছা আছে এই টিমের ।

Related News

Also Read