Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। “ভয় পাবেন না” গ্রামে গ্রামে ঘুরে বলছে পুলিশ ।।

ভোট পরবর্তি হিংসা ঠেকাতে পোলবার গ্রামে গ্রামে ঘুরছে পুলিশ।গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করছে ভয় পাবেন না।
গতকাল পঞ্চায়েত ভোট মিটেছে হিংসা হানাহানি বোমা গুলির মধ্যে।কয়েকটি জেলায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।এমত পরিস্থিতিতে আগামী এগারো তারিখ হবে ভোট গণনা।ভোট পরবর্তী হিংসা ছড়ানোর আশঙ্কা থাকে গ্রামে গ্রামে।
তাই ভোট পর্ব মিটতেই গ্রামে শুরু হয়েছে পুলিশি টহল।হুগলি গ্রামীন পুলিশের পোলবা থানার সুগন্ধা,মহেশ্বরবাটি,মহানাদ,আলিনগর,কাশ্বারা গ্রামে টহল দেয় পুলিশ বাহিনী।কেউ হুমকি দিচ্ছে কিনা,ভয় দেখাচ্ছে কিনা
গ্রামবাসীদের থেকে খোঁজ নেন পুলিশ আধিকারীকরা।

Related News

Also Read