পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ও আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন চন্ডীভেটীবাড় প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদোগে এবং হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম পরিচালনায় ও সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা দেশপ্রাণ ব্লকের চন্ডীভেটীবাড় প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শিবিরে আমতলিয়া, আউরাই, বসন্তিয়া, ধোবাবেড়িয়া, সরদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে ২০৪ জন রোগী চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ৭০ জন রোগীর ছানী ধরা পড়ে। যাদের ছানী ধরা পড়েছে তাদের চৈতন্যপুর নিয়ে গিয়ে বিনামূল্যে ছানী অপারেশন হবে। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন স্বপন দাস, সুরজিৎ দাস, পৌলমী সামন্ত জানা। মিশনের পক্ষ থেকে ছিলেন দিলীপ প্রামানিক। কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী মাইতি ,চন্দ্র শেখর ঘোড়া, টুকুরানী বেরা ।

সম্পদ ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন চন্ডীভেটী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অসীম প্রধান, উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির সম্পাদক সেক সামসুল দপ্তরী, ও সদস্যা কবিতা গুচ্ছাইত,রাধারাণী মন্ডল । অসীম প্রধান বলেন কাজলা জনকল্যাণ সমিতি দীর্ঘ দিন ধরে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। এই শিবির করার জন্য পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম থেকে রোগীরা উপকৃত হয়েছেন। তাই কাজলা জনকল্যাণ সমিতি ও চৈতন্যপুর মিশন আশ্রম কে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমন্ডলী।চক্ষু পরীক্ষা শিবিরটি সুষ্ঠ ভাবে পরিচালনা জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ।





