বহু প্রতিক্ষার পর শুক্রবার সাড়ম্বরে রামনগর -২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের নিজ মৈতনা গ্রামে আই টি আই অর্থাৎ পলিটেকনিক কলেজ এর শুভ দারোদঘাটন হল। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক,জেলা খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি, রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গির,সহ সভাপতি গীতা দাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নিলম রায়, মৈতনা পঞ্চায়েত প্রধান সোমা বারিক,উপপ্রধান পিনাকী দিন্দা, ওয়াসিম রহমান, অধ্যক্ষ ড:সৌরভ বাগ, সহ পঞ্চায়েতের সদস্য সদস্যাবৃন্দ। কলেজটি ৪একর জায়গার উপর প্রায় সাড়ে ৮কোটি টাকার ব্যয়ে পরিকাঠামো গড়ে উঠেছে। কলেজটি পি পি পি মডেলে পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপকে। বর্তমান ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ফিটার সহ চারটি বিষয়ে পঠন পাঠন হবে। প্রতিটি বিষয়ে কুড়িজন করে ছাত্র ছাত্রীকে শিক্ষা দেওয়া হবে।ভবিষ্যতে এই আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।
এ পর্যন্ত ৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে পঠন-পাঠন শুরু হবে। পরবর্তীকালে সমস্ত বিষয়ে কর্মমুখী শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্তৃপক্ষ। আগামী দিনে এই কলেজে কত বেশি ছাত্র ভর্তি করা যায় তার পরিকল্পনা গ্রহণ করা হবে। এই কলেজ চালু নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে। এদিন এই সমালোচনার অবসান হলো।







