Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে নয়নজুলি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে নয়নজুলি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । প্রাথমিক তদন্তে অনুমান খুন করে ফেলে দিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপুরে ধান জমির পাশে থাকা নয়নজুলিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করলে জানা যায় ঐ যুবক মল্লিকপুরের বাসিন্দা খোকন পাহাড়ি পুত্র অর্ধেন্দু পাহাড়ি (১৯)। স্থানীয় সূত্রে জানা যায় তার মাথায় ফাটা এবং ঘাড়ে একটি আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনার স্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে দেখা যায় রাস্তার উপর ধস্তাধস্তির চিহ্ন। শুধু তাই নয় নয়ানজুলিতে ফেলে দেওয়ার একটি চিহ্ন দেখা গেছে নয়নজুলীর পাড়ে। এইসব দেখে প্রাথমিক ভাবে গ্রামবাসীর অনুমান তাকে খুন করে মারার সম্ভবনা রয়েছে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে পৌছায়। পুলিশ ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত্যু সঠিক কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত না হলে কিছু বলা যাবে না। এলাকার পঞ্চায়েত সদস্য প্রকাশ রায়চৌধুরী বলেন সকালে অর্ধেন্দুর দাদা ফোন করেছিল। জানিয়েছিল রবিবার রাত থেকে অর্ধেন্দুর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনের সুইচ অফ। তার কিছুক্ষণ পর সকাল দশটা নাগাদ মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়ে। প্রকাশ বাবু জানিয়েছেন পরিবারের লোকেদের থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। এগরা থানায় জানিয়েছেন নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে যুক্ত খুনিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related News

Also Read