Select Language

[gtranslate]
২৬শে মাঘ, ১৪৩২ সোমবার ( ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ )

লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি হতেই অকাল দোলে মাতলো মহিলারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করতেই রাজ্যের সর্বত্র খুশির হাওয়া বইতে শুরু করে।

 

এই সুখবরকে কেন্দ্র করে পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় পঁচেটে দেখা গেল উৎসবের আবহ। আনন্দে আত্মহারা হয়ে এলাকার মহিলারা আবির খেলায় মেতে উঠে অকাল দোলে উৎসব পালন করেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে রঙিন সবুজ আবির মেখে আনন্দ প্রকাশ করেন মহিলারা। একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁদের। কেউ কেউ আবার মমতা বন্ধোপাধ‍্যায়ের ছবিতে ও লক্ষির ভান্ডারে আবির মাখিয়ে দেন।

 

গোটা এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা যেন অকালেই দোলের রঙে রঙিন হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরচিত মাইতি মহিলাদের মিষ্টিমুখ করান এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এই জনমুখী সিদ্ধান্তের জন্য।

 

মহিলারা জানান, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তাঁদের দৈনন্দিন জীবনে বড় সহায়তা করেছে এবং টাকা বৃদ্ধি পাওয়ায় সংসারের নানা প্রয়োজন মেটাতে আরও সুবিধা হবে।

Related News

Also Read