Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ফারহাদ খান

প্রদীপ কুমার সিংহ :- দিনের পর দিন সাইবার ক্রাইম এর মাধ্যমে প্রতারণা চলছে। এবার এক মডেল সিরিয়াল অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেল করারও অভিযোগ। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

অভিনেত্রীর সাথে প্রতারণার অভিযোগে ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিনেত্রী বছর খানেক আগে আইনী সমস্যায় পড়েছিলেন। সেইসময় তার সাথে পরিচয় হয় ফারহাদ খানের। ফারহাদ ব্যাঙ্কশাল কোর্টে মুহুরির কাজ করে। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে অভিনেত্রীর সাথে সম্পর্ক তৈরি করে। ক্রমশ সম্পর্ক গাঢ় হয় তাদের মধ্যে। দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়।  অভিনেত্রীর গাড়িও ব্যবহার করতেন ফারহাদ। বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে প্রায় ১২ লক্ষ টাকা নেন তিনি। পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন ফারহাদ। এই ঘটনায় অভিনেত্রী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। মহামান্য আদালতের কাছে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে।

Related News

Also Read