Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। পাকা ধানের জমিতে এক হাঁটু জলঃক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ ।।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে মজে যাওয়া দেনান খাল দিয়ে মাঠের জল না বেরোনোয় সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি মৌজার প্রায় ৫০০ একর আমন ধানের জমিতে এখনো হাঁটু সমান জল জমে রয়েছে। অবিলম্বে ওই জমা জল বের করবার দাবিতে গতকাল এলাকার কৃষকরা ‘কৃষক সংগ্রাম পরিষদে’র নেতৃত্বে কোলাঘাট বিডিও এবং দেনান সেচ দপ্তরে বিক্ষোভ দেখায়।

এরপরে আজ সেচ দপ্তরের এসডিও এলাকা পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন দপ্তরের অন্য আধিকারিকরা সহ স্থানীয় পুলশিটা ও সাগড়বাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক।


প্রসঙ্গত উল্লেখ্য, কোলাঘাট ব্লকের সাগরবাড় ও আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতে উত্তর সাগরবাড়, দক্ষিণ সাগরবাড়, বরদানানকার, বরদাবাড় সহ প্রায় ২০-২৫ টি মৌজার জলনিকাশি হয়-দেনান খাল দিয়ে রূপনারায়ণে। দীর্ঘদিন ওই নিকাশী খাল সংস্কার না হওয়ায় ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের ছাইজল খালে ফেলে খালটি একেবারে মজে গিয়েছে।


পাশাপাশি স্থানীয় কিছু ব্যক্তি তারা খালের একাংশ দখল করে মাছ চাষ করবার জন্য বেআইনী লিজ দিয়েছে বলেও অভিযোগ।



কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অবিলম্বে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রকে ওই মজে যাওয়া অংশ সংস্কার করে জলনিকাশের ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি মান্দারগেছিয়া স্লুইশ থেকে দেউলিয়া স্লুইশ হয়ে দেহাটি খালের মাধ্যমে রূপনারায়নে খানিকটা জল বের করার বন্দোবস্ত করতে হবে। অন্যথায় কৃষকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।


সেচ দপ্তরের এস ডি ও জানান,আজই মান্দারগাছিয়া স্লুইশ দিয়ে দেউলিয়া হয়ে দেহাটি খালের মাধ্যমে জমা জল বের করার প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হয়েছে।

পাশাপাশি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র যাতে শীঘ্রই দেনান খালের নিম্নাংশ সংস্কার করে, সে ব্যাপারেও ওই কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে।

Related News

Also Read