প্রদীপ কুমার সিংহ :- পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা শেষ দিন ছিল আজ। তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী পঞ্চায়েত ভোটে টিকিট পায়নি। তার জন্য বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেকেই বিভিন্ন দলে যোগ দিয়েছে।
পঞ্চায়েতে টিকিট দেওয়াকে কেন্দ্র করে সোনারপুরে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কলকাতা লাগোয়া খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে দুষ্কৃতীদের প্রার্থী করা হয়েছে বলে তোপ দাগ্লেন সোনারপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি প্রবীর সরকার।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা পাঠানো হয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ। তিনি পালটা একটি তালিকা তৈরি করেছেন সেই তালিকা অনুয়ায়ী আজ নমিনেশন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। এই পঞ্চায়েতে তৃণমুলের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তেজনা ছড়ার আশঙ্কা। এই বিষয়ে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম জানান দল যে সিদ্ধান্ত নিয়েছে তাই সবাইকে মেনে চলতে হবে। দলের সিদ্ধান্তই চুড়ান্ত বলে জানান তিনি।






