Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুভেন্দুর পোস্টার ।।

এবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার ছবি দেওয়া পোস্টার পড়লো এশিয়ার বৃহত্তম কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে । শনিবার সকালে নজরে আসে কেন্দ্রের ভেতরে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি ও ফোন নাম্বার দিয়ে পোস্টার পড়েছে। ঘটনাটিকে ঘিরে রীতিমত চাঞ্চল্য তৈরী হয় ।এই বিষয়ে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি।


স্থানীয়রা জানিয়েছেন পোস্টারে লেখা আছে শ্রমিক বঞ্চনার কথা। সময় মতো বেতন চুক্তি না হওয়া। শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়া। শ্রমিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আর এই পোস্টার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরের শ্রমিকদের মধ্যে।

পোস্টার এও লেখা আছে শ্রমিকরা যদি শুভেন্দু অধিকারীর সাথে থাকে তাহলে তিনি ম্যানেজমেন্ট এর সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবিদাওয়া পাইয়ে দেওয়ার চেস্টা করবে।

তবে এই বিষয়ে রাজ্যর বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অপু মজুমদার ফোনে জানিয়েছেন কোলাঘাট তাপবিদ্যুৎ কর্তপক্ষ সব সময় শ্রমিকদের পাশে আছে। তবে তিনি পোস্টার এর বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

Related News

Also Read