প্রদীপ কুমার সিংহ:- স্কুটার থেকে পড়ে গিয়ে এক মহিলা। গুরুতর আহত হন আহত মহিলার নাম টুম্পা গোমস (২৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর মাজেরহাট পীরপুকুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তত বারুইপুর শিববাণীপিঠ এলাকায়।

পরিবারের সূত্রে খবর বাড়ি থেকে শিবানী পিঠের দিকে আসছিল যখন স্কুটার চালিয়ে শিবানী পিঠে কাছাকাছি আসতেই স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে পড়ে যায় তার মুখে মাথায় ও দেহের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা টুম্পা দেবীকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। পরে বাড়ির লোকেরা খবর পেলে তারা হাসপাতালে ছুটে আসে। সেখানেই তার চিকিৎসা চলে।

Post Views: 61





