Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

মুরাদপুরে এস.এস.ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির।

স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো পটাশপুর দুই ব্লকের মুরাদপুরে এস.এস.ফাউন্ডেশন। রঘুনাথপুর মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন হয়। সকাল ১০ টা নাগাদ এই রক্তদান শিবিরটি শুরু হয়। এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন।

এগরা ব্লাড সেন্টারের সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজিত হয়। এই এস .এস. ফাউন্ডেশন সারা বছর বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করে থাকেন ,তাছাড়া দুস্থ মানুষদের পাশে দাঁড়ান তারা। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও অন্যান্য বিশিষ্টজনেরা।

Related News

Also Read