Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ১১ই জুলাই, ২০২৬ )

।। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ছাত্রী ।।

প্রদীপ কুমার সিংহ :- গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম কোয়েল মন্ডল (১৫)। বাড়ির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর কুন্দরালি নিহাটা গ্রামে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত নিহাটা গ্রামে ।


সোমবার সকালে নিজের বাড়িতে। পরিবারের সূত্রের খবর কোয়েল মণ্ডল দক্ষিণ দুর্গাপুর স্কুলে নবম শ্রেণীর ছাত্রী ছিল। পরিবারের সূত্রের খবর সোমবার সকালে গৃহ শিক্ষকের কাছে টিউশনি পড়তে যাবে সেই জন্য রেডি হচ্ছিল। হঠাৎ বাড়ির ছাদে উঠে একটি আড়ায় গলায় দড়ি দেয়।

সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা জানতে পারলে বারুইপুর থানার খবর দেয়। বারুইপুর থানার পুলিশ কোয়েল মণ্ডল কে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। সেখানে চিকিৎসা কোয়েল মণ্ডল কে দেখে মৃত বলে ঘোষণা করে।।

তবে পরিবারের লোক সাংবাদিককে জানায় কোয়েল মণ্ডল ভালো মেয়ে ছিল কিন্তু কি কারনে আত্মহত্যা করেছে এটা বলতে পারছে না। বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। বারুইপুর থানা পুলিশ কোয়েলের দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ এ ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে।

Related News

Also Read