প্রদীপ কুমার সিংহ
নারীর সুরক্ষা অধিকারের দাবিতে গত ৯ ডিসেম্বর থেকে জাগো নারী জাগো বহ্নিশিখা সংস্থার পক্ষ থেকে কুচবিহার জেলা থেকে মিছিল শুরু হয়েছে সেই মিছিল পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম বিভিন্ন জেলা হয়ে আগামী 16 ই ডিসেম্বর মঙ্গলবার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তি পাদদেশের শেষ হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থেকে এই মিছিল শুরু হয়েছে গত ৯ ডিসেম্বর নামখানা পাথরপ্রতিমা ডায়মন্ড হারবার, জয়নগর বিভিন্ন জায়গা হয়ে ১৫ ই ডিসেম্বর সোমবার বারুইপুর রাস মাঠ থেকে বারুইপুর রেলগেট হয়ে পদ্মপুকুর জয় এবং সেখান থেকে রেল মাঠ পর্যন্ত এই মিছিল আসে। এই মিছিলে অংশগ্রহণ করে মূলত মহিলারাই। ৩০০ -৩৫০ মহিলা এই মিছিলে অংশগ্রহণ করে তবে বেশিরভাগ ছাত্রীদেই দেখা গেছে এই মিছিলে। মিছিল টি শুরু হয় বৈকাল চারটা সময় রাস মাঠ থেকে তা শেষ হয় ৫:১৫ এতে বারুইপুরের রেল মাঠে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এক মহিলা বলেন সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে জুড়ে যে নারী নির্যাতন যে চলছে তারই প্রতিবাদে গত ৯ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় নারী সুরক্ষা অধিকারের মিছিল বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়। আজকে কলকাতায় কলেজ স্কয়ারের বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এই মিছিল শেষ হবে। মঙ্গলবার তিন দিক থেকে তিনটি মিছিল আসবে এবং সমাবেশ হবে। এই মিছিলে স্লোগান ওঠে নারীর মর্যাদা দিতে হবে। অফিস কাচারীতে বিভিন্ন কর্ম স্থলে নারীর মর্যাদা দিতে হবে। মেয়েদেরকে পুতুল ও ভিন্ন চোখে দেখলে চলবে না। পুরুষ ও মহিলার সমান পরিমাণে মর্যাদা দিতে হবে। তিলোতোমার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস শহর বিভিন্ন স্লোগানে পদব্রজে এই মিছিল হয়। মিছিলের শেষে বারুইপুর রেল ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে এই সংস্থার পক্ষ থেকে।





