Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

শরীরকে প্রাণবন্ত ও সুস্থ রাখার জন্য জানুন প্রাণায়াম ঠিক কতটা জরুরী

শরীর সুস্থ রাখার জন্য প্রাণায়াম করার কথা অনেকেই বলে থাকেন। কিন্তু কেন করা উচিত, তা না জানার ফলে অনেকেই এড়িয়ে যান। কিন্তু এই প্রাণায়াম করলে কেবল শরীর সুস্থই থাকে না, বরং সঙ্গে শরীরের অনেক অসুখ থেকেই মুক্তি ঘটে। প্রতিদিন তাই ঘুম থেকে উঠে বেশকিছুটা সময় শরীরের দিকে নজর দিন। এমনকি নিয়মিত এই প্রাণায়ম করলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । সেই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।নিজের জন্য কিছুটা সময় রেখে প্রাণায়াম করলে মিলবে শরীরের কী কী উপকার জেনে নিন।

উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে-ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বককের সৌন্দর্য ধরে রাখতে ও নিজেকে সুন্দর করে তুলতে প্রাণায়াম করা একান্ত প্রয়োজন। তা থেকে পাওয়া যায় নিদাগ ত্বক। জেল্লাও বৃদ্ধি পায়।

স্ট্রেস কমাতে কার্যকর- প্রাণায়াম করলে আপনাকে রিল্যাক্স করতে সাহায্য করে। কাজের চাপ থেকে দুশ্চিন্তা সবই কমাতে সাহায্য করে প্রাণায়াম। ফলে অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনিও।

মনের জোর বাড়ায়-মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। তাই সব বয়সেই প্রাণায়ম করা উচিত। এতে কোনও নির্দিষ্ট কাজ মন দিয়ে করা সম্ভব। কাজের ইচ্ছেও জাগে।

ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে-কারুর শ্বাসকষ্ট থাকলে তাদের জন্য প্রাণায়াম মোক্ষম দাওয়াইয়ের মতন কাজ করে। কারণ প্রাণায়ামের ফলে ফুসফুসের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। এতে ফুসফুসের ভিতরে থাকা বায়ু সম্পূর্ণরুপে খালি হয়ে যায়। যার ফলে শরীর অনেক বেশি তরতাজা থাকে।

হজম শক্তি বাড়াতে সহায়ক-প্রাণায়াম করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ ভালো থাকে। ফলে প্রাণায়াম করলে অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়।

Related News

Also Read