Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

খলিসাভাঙ্গা হাইস্কুলে ডায়াবেটিস সচেতনতা শিবির

খলিসাভাঙ্গা হাইস্কুলের অষ্টম এবং নবম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে ডায়াবেটিসের একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না, চাইল্ড ইন নিড ইনষ্টিটিউটের (সিনি)দুই জন প্রশিক্ষক প্রহ্লাদ বেরা ও শুভদীপ আচার্য।

প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না তাঁর বক্তব্যে, ডায়াবেটিসের কুফল সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবহিত করেন এবং এখন থেকেই এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। সিনির দুই প্রশিক্ষক বলেন ,ফার্স্ট ফুড, জাঙ্কফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বর্জন এবং নিয়মিত শরীরচর্চা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব হবে।

Related News

Also Read