Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

জুনপুট পৌষ সংক্রান্তি মেলায় পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনের জলদান শিবির

পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী জুনপুট মেলায় প্রতিবছরের মতো এই বছরও মানবিক উদ্যোগ গ্রহণ করল পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন। মেলায় আগত হাজারো দর্শনার্থী, তীর্থযাত্রী ও পথচলতি মানুষের তৃষ্ণা নিবারণে ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় জলদান শিবির।দেওয়া হয় গুড় – বাতাসা , ছোলা।সেবামূলক এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদের আন্তরিক অংশগ্রহণে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার বার্তা দেয় পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুমিদাতা সঞ্জিত রঞ্জন দাস, সংস্থার সভাপতি সুদীপ্ত মন্ডল, প্রতিষ্ঠাতা সম্পাদক সুমিত দাস, কোষাধক্ষ্য সৌরভ হাজরা, সহ-সম্পাদিকা সুমিতা দাস হাজরা, মেম্বার কমিটির সদস্য সমর দাস ও এষা পন্ডা, ম্যাগাজিন ও ক্রীড়া সম্পাদিকা অনুশ্রী মন্ডল এবং বিশিষ্ট সমাজসেবী নন্দ দুলাল পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন অমৃত প্রধান, নমিতা দাস এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য, লোক আদালতের আধিকারিক অভিজিৎ চক্রবর্তী।

ভুমিদাতা সঞ্জিত রঞ্জন দাস জানান, পৌষ সংক্রান্তির মতো পবিত্র দিনে জলদানের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুদীপ্ত মন্ডল বলেন, সমাজসেবাই সংগঠনের মূল লক্ষ্য এবং এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোষাধক্ষ্য সৌরভ হাজরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।প্রতিষ্ঠাতা সম্পাদক সুমিত দাস জানান, মানবিকতার আদর্শকে সামনে রেখে আমাদের সংগঠন দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।কাঁথি হাই স্কুলের প্রাথমিক বিভাগের চতুর্থ শ্রেণীর এক ছাত্র অনুরাগ দাস আনন্দের সঙ্গেনিজে উপস্থিত থেকে জলদান করে ছাত্র সামাজে সমাজসেবার বার্তা ছড়িয়ে দেয়।

পরিশেষে, সংস্থার পক্ষ থেকে জুনপুট পৌষ সংক্রান্তি মেলা কমিটির সম্পাদক নিতাই ঘোড়াই-কে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

Related News

Also Read