Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

চন্ডীপুরে দলের বিজয়া সম্মেলনীতে দেখা নাই বিধায়ক সোহমের।

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে ব্রাত্য স্থানীয় এলাকার তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। যদিও গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার বাজকুলে ভগবানপুর ১ ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে সোহম চক্রবর্তীকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।

কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীকে অনুপস্থিত থাকাটাকে তৃণমূলের অনেকেই গোষ্ঠীকোন্দল বলে মনে করেছেন । যদিও চন্ডিপুরের প্রাক্তন বিধায়ক অমীয় কান্তি ভট্টাচার্য গোষ্ঠীদ্বন্দ্বের কোন প্রশ্নই নেই বলে বিষয়টিকে উড়িয়ে দেন।বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন চন্ডীপুর ব্লক তৃণমূলের সভাপতি স্নেহাংশু শেখর পন্ডিত, দলের বঙ্গবাহিনীর জেলা সভানেত্রী অপর্ণা ভট্টাচার্য, চন্ডীপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বর্মন প্রমুখ।

Related News

Also Read