Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

প্রাইভেট টিউটর ছাড়া সিবিএসসির সারা ভারতের মধ্যে তৃতীয় হয়েছে সৈয়দ সম্প্রীতি

প্রদীপ কুমার সিংহ

 

মঙ্গলবার প্রকাশিত সি বি এস সি বোর্ডের দশম ও দ্বাদশ ক্লাস শ্রেনীর ফলাফলের অভাবনীয় সাফল্য পেয়েছে বারুইপুরের সিবিএসসি বোর্ডের সেন্ট মন্টফোর্ট সিনিয়র সেকান্ডারি স্কুল। এই স্কুলের মেধাবী ছাত্রী সৈয়দ সম্প্রীতি ৫০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হলো ৪৯৭।শতাংশ হারে ৯৯.৪%।যা দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকারী। সম্প্রীতির বাবা একজন ব্যবসায়ী। বারুইপুরের বাসিন্দা।

মেধাবী ও পরিশ্রমী সম্প্রীতি কোন গৃহশিক্ষক ছাড়াই স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের সাহায্যে এই ফলাফল করতে সক্ষম হয়েছে।নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করা ও নিয়মিত রুটিন মেনে অভ্যাস এটাই সাফল্যের কারণ বলে মনে করে সম্প্রীতি।ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে NEET এর প্রস্তুতি শুরু করছি।

এছাড়াও এই স্কুলের দশম শ্রেণী ছাত্রী প্রনমি হালদার ও শেখ নাভেদ আবরার যথাক্রমে 99. 2% ও 98.2% পেয়েছে, যা অত্যন্ত ভালো নম্বর। এছাড়াও CBSE ক্লাস 12 বোর্ড রেজাল্টে 97% নম্বর পেয়েছে এই স্কুলের ছাত্র সাগ্নিক হালদার।

এছাড়াও এই স্কুলের ছাত্রী প্রনমি হালদার পেয়েছে ৪৯৬ নম্বর।শতাং হারে ৯৯.২।দেশের মধ্যে সম্ভাব্য চতুর্থ স্থানাধিকারী। এছাড়া শেখ নাভেদ আবরার পেয়েছে ৪৯১।শতাংশ হারে পেয়েছে ৯৮. ২।ফলাফলে দিক থেকে স্কুলের পাশের হার ১০০%।

স্কুলের এই অভাবনীয় সাফল্যে খুশি অধ্যক্ষ,শিক্ষক,শিক্ষিকা অভিভাবকসহ প্রত্যেকেই।এবিষয়ে স্কুলের প্রিন্সিপাল জয়পাল রেড্ডি বলেন,’স্কুলে পঠন পাঠনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই এই ভালো ফলাফল অর্জন করতে পেরেছে পরীক্ষার্থীরা।’

Related News

Also Read