Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

ঝড়ো হাওয়ার জেরে উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া এবং বাতাসের গতিবেগ বাড়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করল ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পূর্ব মেদিনীপুর জেলা শাসক।একই সাথে পর্যটকদের সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয় । বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলাশাসকের পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে বাতাসের গতিবেগ ঘণ্টা প্রতি ৪৫ কিমি বা তার বেশি থাকার সম্ভাবনায় পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের ১৫ জুলাই পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত মৎস্য খটি ও মৎস্যজীবী  সংগঠনকে জরুরী ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনো ট্রলার বা বোট যেন কোন প্রকার ফিশিং এ না যায়। সেই সঙ্গে উপকূলে থাকা সমস্ত মৎস্য খটির অধিবাসীদের সতর্ক করেছেন এ ডি এফ মেরিন জয়ন্ত কুমার প্রধান।  বৃহস্পতিবার দুপুরে জেলাশাসকের এমন নির্দেশে সমস্ত উপকূলীয় মৎস্যজীবীরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।
বুধবারের পরে বৃহস্পতিবারও উত্তাল ছিলো সমুদ্র।বড় বড় ঢেউ আছড়ে পড়ে সমুদ্র পাড়ে ।এই অবস্থায় যাতে পর্যটকেরা স্নান করতে না নামে তার জন্য নিশেধাজ্ঞা জারি করা হয় দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের থেকে।স্নান ঘাট গুলিতে মোতায়ন করা হয় পুলিশ ও নুলিয়া বাহিনী।মাইকিং করে পর্যটক ও মৎস্যজীবিদের সতর্ক করা হয়

Related News

Also Read