Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

খেজুরীর লরী চুরিতে গ্রেফতার বিহারের বিজয় কুমার

লরি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো খেজুরি থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে বিহার রাজ্যের সিওয়ান জেলার ভগবানপুর হাট থানার বাড়কাজুয়া গ্রামের বাসিন্দা বিজয় কুমার মাহাতো খেজুরি থানার এক ব্যক্তির লরি নিয়ে চুক্তিতে চালাতো। বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তির এবং লরির কোন খোঁজ পাইনি ওই লরির মালিক। অবশেষে ১ আগস্ট খেজুরি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। অভিযান চালিয়ে বিহার রাজ্য থেকে অভিযুক্ত বিজয় কুমার মাহাতোকে গ্রেফতার করে।

 

তাকে রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে দেখছে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা। উল্লেখ্য এভাবে পন্য ভর্তি একাধিক লরি হলদিয়া শিল্প শহর থেকে পাচার হয়েছে। পুলিশ তার কিনারা করতে পারেনি বলে অভিযোগ।

Related News

Also Read