Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

ভগবানপুরে আইএনটিটিইউসি’র কর্মী সভা

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের কোটনাউড়ী মোড়ে অনুষ্ঠিত হল তৃনমূল শ্রমিক সংগঠনের সাধারণ সভা। এদিন বিকেল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা মিছিল করে আসেন সভাস্থলে। মুহূর্তের মধ্যেই ভরে যায় গোটা এলাকা, শ্লোগানে মুখর হয়ে ওঠে কোটনাউড়ী মোড়।

সভামঞ্চে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি শিবুরাম মাইতি, ভগবানপুর ১ নম্বর ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি কমলাকান্ত পাত্র, ভগবানপুর ২ ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি চন্দন মাইতি, জেলা পরিষদের সদস্য পলাশ বর্মন, দাপুটে তৃণমূল নেতা সুখেন রায়, তুহিন সাউ, প্রণব পাল, গোষ্ঠ খাটুয়া, তাপস বেরা, দেবশঙ্কর চন্দ এবং সত্যব্রত শেঠ প্রমুখ নেতৃত্ব।

বক্তৃতায় নেতারা সংগঠনের ঐক্য, শ্রমিকদের দাবি ও অধিকারের লড়াইকে আরও জোরদার করার আহ্বান জানান। তাঁরা জানান, আগামী দিনে আইএনটিটিইউসি সংগঠনকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে এবং শ্রমিকদের পাশে থেকে লড়াই চালিয়ে যেতে হবে।

Related News

Also Read