Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

দুষ্কৃতী ধরতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু পুলিশের 

একটি সন্দেহজনক ডাম্পারকে তাড়া করে ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল নন্দীগ্রাম থানার এক গাড়ি চালকের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ।চেষ্টা করেও অপরাধীদের ধরতে পারেনি পুলিশ। এরই প্রতিবাদে এলাকাবাসীরা রেয়াপাড়া হাসপাতাল চত্বর সহ নন্দীগ্রাম চন্ডীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

জানা গেছে দুর্ঘটনায় মৃত এই গাড়ি চালকের নাম সহদেব প্রধান। এই দুর্ঘটনার কবলে পড়ে আরও ২ পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনার পরেই দুষ্কৃতীরা উধাও।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৮.১৫টা নাগাদ একটি সন্দেহজনক ডাম্পারে চাপিয়ে গরু পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানতে পারে। এরপরেই ডাম্পারটিকে তাড়া করে সেটিকে থামানোর চেষ্টা করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। সেই সময় দুষ্কৃতীরা পালাতে গিয়ে পুলিশের গাড়িতেই ধাক্কা মারে। এর জেরে পুলিশের গাড়িটি পালটি খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এবং গাড়িতে থাকা চালক ও দুই পুলিশ কর্মী গুরুতর জখম হন। খবর পেয়ে রেয়াপাড়া ফাঁড়ি থেকে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানে পুলিশের গাড়ির চালক সহদেব প্রধানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

 

তবে এই ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা রেয়াপাড়া গ্রামীন হাসপাতালের সামনে জড়ো হয়।

Related News

Also Read