Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। সোনারপুর খুনের কান্ডের সব অভিযুক্ত গ্রেফতার ।।

প্রদীপ কুমার সিংহ :- কিছুদিন আগে সোনারপুরে লালটু হাজরা নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছিল তার এক বন্ধুর বাড়িতে। সোনারপুর থানার পুলিশ সেদিনই এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু মূল অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার রাতে সোনারপুর থানায় এসআই অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে একটি টিম গিয়ে তিলজলা এলাকা থেকে গ্রেফতার করে এই নিয়ে সোনাপুর থানায় শনিবার বারুইপুর পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার এক সাংবাদিক বৈঠক করে বলেন।সোনারপুর লাল্টু হাজরা খুনের ঘটনায় সব অভিযুক্তই ধরা পড়লো পুলিশের জালে।



তিলজলা থানার তপসিয়া থেকে অভিযান চালিয়ে পুলিশ এই খুনের মূল অভিযুক্ত গোপাল হালদার, ছট্টু বিশ্বাস এবং বুবাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে ‌। ধৃত এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল। সোনারপুরের পশ্চিম দাস পাড়ার বাসিন্দা। এস আই অর্ঘ মণ্ডলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ধৃতদের শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলে। সেই সঙ্গে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায়।

Related News

Also Read