Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

বালিঘাইতে ঐতিহ্যবাহী বারোয়ারী মেলা শুরু হল

বালিঘাইতে বারোয়ারী মেলা শুরু হল। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হয় প্রাচীন ও ঐতিহ্যবাহী বারোয়ারী মেলা।

এদিন বারোয়ারী মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বালিঘাই বাজার এলাকা পরিক্রমা করে। তারপর ঘটোত্তলের মধ্য দিয়ে শুরু হয় নামযজ্ঞ ও পূজার্চনা। বালিঘাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফে জানানো হয়েছে, বারো দিন ধরে চলবে মেলা। রয়েছে গুণিজনদের সংবর্ধনা, স্বাস্থ্য পরীক্ষা শিবির পুরস্কার বিতরণী -সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তরুন কুমার দাস, সম্পাদক গুরুপদ দাস, কোষাধ্যক্ষ নিলাদ্রি শেখর আচার্য, চন্দন জানা, সুদীপ জিৎ, দিলীপ মহাপাত্র, দিব্যেন্দু মাইতি, সত্যব্রত গিরি, প্রকাশ গিরি-সহ বিশিষ্টজনেরা

Related News

Also Read