Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। ফের আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুরে ।।

পূর্ব মেদিনীপুর জেলায় ফের আবাস যোজনার তদন্তে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সম্প্রতি রাজ্য জুড়ে আবাস প্লাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে ব্লকে ব্লকে ডেপুটেশন কর্মসূচী পালন করে বিরোধিরা।



এর পরেই কেন্দ্রীয় দলকে এই রাজ্যে তদন্তে পাঠানোর কথা ঘোষনা করে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক।তারপরে গত ৫ জানুয়ারি আবাস প্লাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন দপ্তরের প্রতিনিধি দল।সেই দলকে ভগবানপুরে সাধারন মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় ।


নতুন করে আবার গতকাল পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসেছেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন দপ্তরের একটি প্রতিনিধি দল। বুধবার ময়না ব্লকের ইজমালিচক সহ বাকচা এলাকা পরিদর্শন করেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Related News

Also Read