Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

জেলার গ্রামীণ ১৪০ রাস্তা ৮৮ কোটি টাকায় সংস্কার 

পূর্ব মেদিনীপুরে রাজ্যের, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অনুমোদনক্রমে জেলার ২৫টি ব্লকে মোট ১৪০টি বেহাল রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে ৮৮ কোটি ২৩ লক্ষ টাকা। এই মেগা প্রকল্পের লক্ষ্য ‌মাত্রা মোট ১৬৭ কিলোমিটার রাস্তা সংস্কার। যার ফলস্বরূপ গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এক সুদূর প্রসারী ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এ প্রসঙ্গে বলেন, ‘জনগণের দীর্ঘদিনের এবং ন্যায্য দাবির ভিত্তিতেই আমরা জেলার সমস্ত ব্লক এলাকার রাস্তা সংস্কারের পরিকল্পনা নিয়েছি। বেহাল রাস্তার জন্য বর্ষাকালে যে করুণ অবস্থার সৃষ্টি হতো, তা এবার থেকে আর থাকবে না। আমার বিশ্বাস, এই কাজে আগামী বর্ষার আগে মানুষজন ব্যাপক সুবিধা পাবেন, যা তাঁদের জীবনযাত্রাকে অনেক স্বচ্ছন্দ করে তুলবে।’ জানা গেছে, সংস্কারের জন্য ‘চিহ্নিত ১৪০টি রাস্তার মধ্যে ৩৩টি রাস্তার দায়িত্বভার থাকছে জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিগুলির হাতে। বাকি সাতটি রাস্তা সংস্কারের দায়িত্ব পালন করবে পশ্চিমবঙ্গ । জেলা প্রশাসন সূত্রে খবর, ১১৭টি রাস্তার জন্য ঠিকাদার নিয়োেগর কাজও চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ, খুব শীঘ্রই মাঠে নেমে কাজ শুরু হওয়ার অপেক্ষায়। প্রশাসন দ্রুততার সঙ্গে কাজ শেষ করে আসন্ন বর্ষার আগেই এই রাস্তাগুলি মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে বদ্ধপরিকর।বর্ষার দুর্ভোগ এবং বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের যে নিত্য ভোগান্তি ছিল, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গ্রামীণ সেই চিত্র বদলাতে চলেছে।

Related News

Also Read