শতবর্ষে পা দিল দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর–২ ব্লকের ঐতিহ্যবাহী দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হল এক বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠান। আস্থা, বিশ্বাস ও গৌরবের শত বছর পূর্তিতে উৎসবের আলোয় ঝলমল করে উঠল সমিতি প্রাঙ্গণ।
এই উপলক্ষে সমবায় সমিতিতে চালু হয়েছে মিনি ব্যাঙ্ক পরিষেবা, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মত বিশেষজ্ঞদের। সমবায়ই গ্রামীণ অর্থনীতির মূল ভিত— সেই ভাবনাকে সামনে রেখে আগামী দিনে আরও বেশি সংখ্যক গ্রাহক এই সমিতির সঙ্গে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করা হয়। সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও জানানো হয়।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রবীণ ও নবীনদের মিলনমেলায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অতীতের স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্ন একসূত্রে বেঁধে দেয় এই ঐতিহাসিক আয়োজন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, দেপাল সমবায় সমিতির সভাপতি সৌমেন গিরি, সম্পাদক অনুপ মাইতি, ম্যানেজার তপন কুমার পাত্র, দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি, উপ-প্রধান মাইতি, সমিতির প্রাক্তন সভাপতি রাধাগোবিন্দ দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।
শতবর্ষের এই মাইলফলক দেপাল সমবায় সমিতির গৌরবময় ইতিহাসকে আরও একবার স্মরণ করিয়ে দিল, পাশাপাশি ভবিষ্যতের পথচলাকেও দিল নতুন





