Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

কাঁথিতে দাঁত নিয়ে জন্ম নিলো শিশু।

নবজাতকের মুখের নিচের মাড়িতে সামনের দিকে রয়েছে একটি দাঁত। দাঁত নিয়ে জন্ম হয়েছে এই শিশুর ।এমনি তাজ্জব ঘটনাটি ঘটেছে কাঁথি নার্সিংহোমে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার যতনা খুশি, তার থেকেও বেশি অবাক হচ্ছেন শিশুর বাবা মা ও চিকিৎসকেরা।


কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে শিশুটির জন্ম হয়।এই ধরণের দাঁতকে বলা হয় নেটাল টুথ। এই ধরণের সমস্যায় সমাধান হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দাঁত তুলে ফেলা। প্রথম চার সপ্তাহের মধ্যে দাঁত বেরিয়েছে সেক্ষেত্রে দাঁতটা কিন্তূ তুলে ফেলতে হয়। এই দাঁত তুলে ফেললে ভবিষ্যতে নতুন দাঁত গজানোর ক্ষেত্রে কোন সমস্যা হয় না।

কাঁথির বিশিষ্ট দন্থ চিকিৎসক ডক্টর রাহুল সাউ বলেন শিশুটি জন্ম নেয় দাঁত সহ। এতে ভয়ের কোন কারণ নেই। দাঁত তুলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর সহ কাঁথিতে এইরকম ধরনের ঘটনা বিরল বলে জানান কাঁথির বিশিষ্ট দন্ত চিকিৎসক রাহুল সাউ।

Related News

Also Read