Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

সম্পত্তির লোভে ভাইকে খুন করলো দাদা বৌদি।

সম্পত্তির লোভে বিজেপি নেত্রী স্ত্রীকে সাথে নিয়ে ছোট ভাইকে খুন করে পুকুর পাড়ে পুঁতে দিলো দাদা। নারকীয় কান্ডে অভিযুক্ত দাদা নারায়ণ সাঁতরাও এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত।পৈশাচিক ঘটনাটা মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের।

জানা গেছে রতনপুর গ্রামে বাসিন্দা মৃত যুবক মিঠুন সাঁতরার সহোদর দাদা নারায়ণ সাঁতরা ও বৌদি সোমা সাঁতরা। এলাকাবাসী সুত্রে জানা গেছে সোমা দেবী বিজেপির মহিলা মোর্চার নেত্রী। স্থানীয়রা আরো জানিয়েছেন মিঠুনের সামান্য পাগল টাইপের থাকায় তার দাদা-বৌদির  অকথ্য নির্যাতনের শিকার হতে হোত। তাই মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে পাশাপাশি এলাকায় ঘুরে বেড়াতো মিঠুন।

স্থানীয়রা জানিয়েছেন গত দশ দিন ধরে নিখোঁজ ছিল রতনপুর গ্রামের বাসিন্দা মিঠুন সাঁতরা।প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করলে, মিঠুন সাঁতরার দাদা নারায়ণ সাঁতরা ও বৌদি সোমা সাঁতরা প্রতিবেশীদের জানায় সে বাইরে কাজে চলে গেছে।

প্রতিবেশীদের সন্দেহ হওয়ার পর তারা খোঁজখবর নিতে শুরু করে। সোমবার  বিকেলে প্রতিবেশীরা জানতে পারে, একজন ব্রাহ্মণ এর কাছে শ্রাদ্ধ শান্তি দেওয়ার জন্য, নারায়ণ সাঁতরা কথাবার্তা বলেছে। এরপর মঙ্গলবার সকালে প্রতিবেশী ও গ্রামবাসীরা নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরা কে ঘিরে ধরে চাপ দিলে ও পুলিশের ভয় দেখালে। ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে, নারায়ণ সাঁতরা।


খবর পেয়ে কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুকুর পাড়ের মাটি খুলে ওই মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরা কে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ।

Related News

Also Read