Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

খেজুরীতে নতুন রাস্তার কাজের সূচনা

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ২ ব্লকের নিজকশবা গ্রাম পঞ্চায়েতের মেইদিনগর সংসদে বহু প্রতীক্ষিত পথশ্রী-৪ প্রকল্পে সাড়ে তিন কিলোমিটারের একটি রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হলো।

 

সোমবার ফিতা কেটে নারিকেল ফাটিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন খেজুরি ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ সাহা। পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতি, সহ-সভাপতি অনুশ্রী জানা মিশ্র, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও ব্লকের বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক, অতিথি ও পঞ্চায়েত সদস্য সমুদ্ভব দাশ।

 

পরে চার নম্বর সিরিয়ালে ঢাকা সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন হয়। সূত্রে জানা গেছে সুকুমার গিরির বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার ঢালাই রাস্তা হবে।

Related News

Also Read