Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বারুইপুরে দুর্গাপুজোর কার্নিভাল।

প্রদীপ কুমার সিংহ :- মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে পশ্চিমবাংলা সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে তার পর থেকে দূর্গা পূজা শেষ হয়ে যাওয়ার পর দুর্গা ঠাকুরের একটি কার্নিভাল করে কলকাতার রেড রোডে। তাতে পশ্চিমবাংলা বিভিন্ন জায়গা থেকে দুর্গা ঠাকুরকে নিয়ে বিভিন্ন দুর্গাপূজো কমিটি সেই কার্নিভালে অংশগ্রহণ করত। কিন্তু এ বছরে বিভিন্ন জেলার দুর্গাপুজোর পর দুর্গা ঠাকুর কে নিয়ে কার্নিভাল হবে সেই কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহাকুমা এলাকার দুর্গা ঠাকুর কে নিয়ে একটি কানিভাল হবে বারুইপুর টংতলা এলাকায়।

সেই টংতলা এলাকার পরিদর্শনে যান বারুইপুর মহাকুমা শাসক সুমন পোদ্দার,বারুইপুরে পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ কান্তি ঢালী, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস,বারুইপুরের ট্রাফিক ডিএসপি সৌম্য শান্ত পাহাড়ির সহ প্রশাসনে আধিকারিকরা।
মহাকুমা শাসক সুমন পোদ্দার সাংবাদিকদের বলেন বারুইপুর মহকুমা এলাকা সোনারপুর উত্তর,সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর এবং ভাঙ্গর এই এলাকার দুর্গাপুজো হয়ে যাওয়ার পর 26 শে অক্টোবর এই তলাতে কার্নিভাল হবে। তবে এই কার্নিভালে ২০থেকে ২৫ টি দুর্গা পূজার কমিটি গুলির দুর্গা ঠাকুর অংশ গ্রহণ করবে। তবে কুলতলী এলাকার দুর্গা ঠাকুর যাবে ক্যানিং এলাকায়। তিনি আশা করছেন এই কর্নিভাল খুব ভালো হবে।

Related News

Also Read