Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পুলিশ বাজেয়াপ্ত করল ডিজে সাউন্ড বক্স, বন্ধ করল অনুষ্ঠান।

প্রদীপ কুমার সিংহ :- মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরের ডিজে একাধিক সাউন্ড বাজছিল। এলাকার মানুষের খুবই অসুবিধা হচ্ছিল। কয়েকজনকে বারণ করেছিল এত তারস্বরে সাউন্ড না বাজাতে, কিন্তু শোনেনি। বারুইপুর থানা অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ঘটনারস্থলে গিয়ে সেই অনুষ্ঠান বন্ধ করে দেয়। বাজেয়াপ্ত করে একাধিক সাউন্ড বক্স,ডিজেমেশিন, এমপ্লিফায়ার। পাশাপাশি পুলিশে কাজে বাঁধা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে। এই প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন মাধ্যমিক পরীক্ষার সময় কোন রকম সাউন্ড বরদাস্ত করা যাবে না। কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সূত্রে খবর শংকরপুর দু’নম্বর পঞ্চায়েতের গঙ্গা দুয়ারা এলাকায় হনুমান পূজার ঘিরে চলছিল বিশাল অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত তারশ্বরে ডিজে বাজিয়ে। এলাকার মানুষ প্রথমের বারুইপুর থানা অন্তত শংকরপুর পুলিশ ক্যাম্পে জানায়। পুলিশকর্মীরা বক্স বাজাতে বারণ করে। কিন্তু তাতে কোন কর্ণপাত করেনি আয়োজকরা। শেষে বারুইপুর থানা আধিকারিক সৌমজিৎ রায় নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পুলিশকে মঞ্চ থেকে ডিজে এমপ্লিফায়ার সরাতে গেলে বাধা দেয় দেওয়ার অভিযোগ উঠে । পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক আরম্ভ করে দেয়।তারপর পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম কাঞ্চন মণ্ডল, সান্টু নস্কর, সুব্রত সর্দার। এই ব্যাপারে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোন কথা বলতে চাইনি।

পাশাপাশি এই অনুষ্ঠান চলাকালী তারস্বরে শব্দ জন্য এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের খুবই অসুবিধায় পড়তে হয়।
তবে শুধু শংকরপুর পঞ্চায়েতে পঞ্চায়েত নয় মদারহাট গ্রাম পঞ্চায়েত, আটঘরা বাজার সংলগ্ন এলাকায়,মল্লিকপুর আগনা যোগী বটতলা এলাকায় থেকে কয়েকদিন ধরে পুলিশের তলাশি চালিয়ে বেশ কিছু ডিজে এমপ্লিফায়ার বাজেয়াপ্ত করে। এইসব জায়গাতে উচ্চস্বরে ফাংশন চলার অভিযোগ ওঠে।
ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতের তোলা হয় পুলিশের পক্ষ থেকে।

Related News

Also Read