Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

গরমের তীব্রতা কে উপেক্ষা করে ভোট প্রচার করছেন উত্তম বারিক।

গরমের তীব্রতা কে উপেক্ষা করে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করতে তৃণমূল প্রার্থী উত্তম বারিক ভোট প্রচার করলেন। শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের কাজলা গড় গ্রাম পঞ্চায়েত এর বাজকুল বাজার থেকে তেঠীবাড়ি কালী মন্দির পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন। তেঠীবাড়ি কালী মন্দিরে পুজো নিবেদন করে দেশবাসীর মঙ্গল কামনা করেন। তারপরেই জনগর্জণ সভা করেন তেঠিবাড়িতে। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব গন। তারপরেই ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের আবাসবাড়ি বুথে কর্মীদের নিয়ে একটি বিশেষ নির্বাচনী বৈঠক করেন।

লোকসভা ভোটে তৃণমূলের জয় কে সুনিশ্চিত করতে এই কর্মসূচি বলে জানা গেছে। ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া বুথে বাবা ভোলানাথের মন্দিরে পুজো দেন উত্তম বাবু। তারপরে কর্মী সমর্থকদের নিয়ে বাইক রেলির মাধ্যমে লোকসভা নির্বাচনের ভোট প্রচার করেন। তারপরেই শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের নুনহুন্ড বুথে শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেন। ভোট প্রচারে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এবং তার হলে মানুষ কিভাবে উপকৃত হয়েছেন তা তুলে ধরেন। পাশাপাশি বিজেপির জনবিরোধী কাজকর্মের একের পর এক তালিকা তুলে ধরেন। সভা গুলিতে অধিকারী পরিবারকে কটাক্ষ করতে তিনি ভোলেননি। তিনি বলেন দীর্ঘদিন ক্ষমতায় থেকেও জেলার বা কোন এলাকার উন্নয়ন ঘটায়নি।তারা শুধু নিজেদের আখের গুছিয়েছেন বলে অভিযোগ করেন।

Related News

Also Read