Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

নন্দীগ্রামে গভীর রাতে কার্যকর্তার ওপর হামলা: পথ অবরোধ বিজেপির

গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় বেনিমাধব মন্ডল নামে এক বিজেপির কার্যকর্তার ওপর অতর্কিতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ব্যাপক ভাবে মারধর করা হয় তাঁকে একপ্রকার প্রানে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় গতকাল রাতে তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। তাঁরই প্রতিবাদে আজ নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।গতকাল মঙ্গলবার বাইকে করে বাড়ি ফিরছিলেন বেনীমাধব মন্ডল ও তার এক সঙ্গী হঠাৎ হিজলীর দিক থেকে আসা পাঁচ দুষ্কৃতকারী তাদের পথ অবরোধ করে অতর্কিত বাইক ছিনতাই এর উদ্দেশ্যে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির বেনীমাধব মন্ডলকে মারধর করে মাতা ফাটিয়ে দেওয়া হয়। প্রাণে বাঁচতে দৌড়ে অন্ধকারে লুকিয়ে পড়েন পাশে মহাবীর মেলা থেকে বহু মানুষ বাড়ি ফিরছিলেন। গন্ডগোল দেখে অনেকে দাঁড়িয়ে পড়েন। পরিস্থিতি বুঝে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলেও গ্রামবাসীরা কয়েকজনকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাদের আটক করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে আজ সকালে সোনাচূড়া বাজারে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম তিন মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ করে। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ পৌঁছায় এবং আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে নিতে বললে শান্তি পূর্ণভাবে তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকরা। তাদের দাবি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

Related News

Also Read