Select Language

[gtranslate]
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ৫ই জুন, ২০২৬ )

আবার অন্নপূর্ণা মন্দিরে দুঃসাহসের চুরি

 

 প্রদীপ কুমার সিংহ

আগে বেশ কয়েকবার চুরি হয়েছিল। রবিবার রাত্রে আবার চুরির ঘটনা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় অন্নপূর্ণার মন্দিরে।

বারুইপুরে অন্নপূর্ণা মন্দিরে দুঃসাহসিক চুরি রাতের অন্ধকারে গেটের তালা ভেঙে অন্নপূর্ণা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। অভিযোগ,মন্দিরের আলমারি ভেঙে সোনার গয়না সহ নগদ ১০ হাজার টাকা সহ ঠাকুরের মন্দির এর পূজার ভাষণ খোয়া গিয়েছে। বারংবার এই মন্দিরে চুরির ঘটনায় এলাকার মানুষজন ক্ষুব্ধ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি।

কল্যাণপুর পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত বলেন, মন্দিরে এর আগে কয়েকবার চুরি হয়েছিল। যার ফলে মন্দিরের ভক্তরা সিসিটিভি বসিয়েছিল। কিন্তু এবার সিসিটিভির হার্ডডিস্ক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতার করুক এটাই গ্রামের লোকজন চাইছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read