Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

উল্টো রথেও জমজমাট দিঘা

উলটোরথে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরলেন জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা। প্রভুর ফিরতি যাত্রায় যেকোন রকমের অপ্রীতিকর ঘটনা আটকাতে সমস্তরকম আয়োজন সেরে রেখেছিলো দিঘা জগন্নাথ মন্দির ট্রাষ্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

শনিবার দুপুরে মহাপ্রভুকে রাজভোগ দেওয়ার পর, ২টো নাগাদ মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফেরার জন্যে রথের রশিতে টান পড়ে। দিঘা মূল মন্দিরে পৌঁছনর পর নিয়ম নেমে তিনদিন রথেই থাকবেন তিন-ভাই বোন। সেখানে পুজোপাঠ হবে।

উল্টোরথের কারনে সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরে ভিড় জমতে শুরু করে। আঁটসাঁট নিরাপত্তা ছিলো সৈকতনগরীজুড়ে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্যদপ্তরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন রাখা ছিলো। ছিলো এয়ার অ্যাম্বুল্যান্স।নিরাপত্তার কারনে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিলো। ড্রোন ও ওয়াচটাওয়ার থেকেও নজরদারি চালানো হয়।

উল্টোরথের অনুষ্ঠান সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে শুক্রবার থেকেই দিঘায় ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী এবং পুলক রায়। এছাড়াও ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।

Related News

Also Read