Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

মহিষামুন্ডার রথের রাশিতে টান দিলেন  সুমিতা সিনহা

পূর্ব মেদনীপুর জেলা উত্তর কাঁথির প্রাচীন ঐতিহ্যমন্ডিত দারুয়ার   মহিষামুন্ডার রথের রাশিতে টান দিয়ে  শোভাযাত্রার শুভ সূচনা করলেন  এলাকার বিধায়ক  সুমিতা সিনহা । বিপুল জনসমাবেশ , সুদৃশ্য বাজনার মাধ্যমে এলাকার বহুল প্রতীক্ষিত এই রথযাত্রা প্রতিবছরের মতো এবারও সাফল্য লাভ করে। বিধায়ক সুমিতা সিনহা বলেন, বহু প্রাচীন এই রথযাত্রায় অংশগ্রহণ করে গর্বিত ও আনন্দিত হলাম। এলাকা বাসীদের উন্মাদনা আমাকে খুবই ভালো লাগলো। উদ্যোক্তারা জানান, আমাদের প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী  সবাইকে শান্তিতে রাখুক এই কামনা করি।

বিধায়ক সুমিতা সিনহা যেভাবে আমাদের পাশে বরাবর বিভিন্নভাবে পাশে থেকেছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ বলে জানালেন উদ্যোক্তাগণ। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিধায়ক সুমিতা সিনহা রথযাত্রার পূর্ববর্তী দিনে নেত্র উৎসবে যোগদান করেছিলেন এবং অন্য প্রসাদ ও গ্রহণ করেছিলেন। এছাড়াও, বিধায়ক এদিন সকালে তার গ্রাম আঠিলাগড়িতে গ্রাম্য শীতলা পূজার মহাপ্রসাদ বিতরণ এর শুভ সূচনা করেন।

Related News

Also Read