Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

কঙ্গনা রানায়তের হাত ধরে ফের দেশে “ইমারজেন্সি “

“ইমারজেন্সি ” ফের ঝড় উঠতে চলেছে সারা ভারত জুড়ে । বিজেপির সোনার মেয়ে কঙ্গনা রানায়ত এর নতুন সিনেমা।এখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছে কঙ্গনা।
ইমারজেন্সি সিনেমার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। সেখানেই ইন্দিরা গান্ধীর লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী ।চরিত্রটিকে জীবন্ত করে তুলতে কাজ করেছেন বিশ্বের অন্যতম মেকআপ শিল্পী ডেভিড মেলিনোস্কি।
নিজের চরিত্রের লুক পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং বিতর্কিত নারী। ইমারজেন্সি সিনেমার শুটিং শুরু হল।’
প্রথম দর্শনেই দেখা গেছে প্রয়াত দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর
মাথার কাঁচা-পাকা চুলের আইকনিক স্টাইল নিয়ে হাজির কঙ্গনা। দেখলেই মনে পড়ে যায় ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা। চুলের সেই ঢংটা নিয়েই হাজির হয়েছেন কঙ্গনা রানাউত।
লুক যাই হোক,নতুন এই সিনেমা যে দেশ জুড়ে নতুন করে কোন বিতর্কের ঝড় তুলতে চলেছে তা বলাই বাহুল্য

Related News

Also Read